একসময়, ঘন বনের মাঝে একটি ছোট্ট বাড়ি ছিল। সেখানে লিটল রেড রাইডিং হুড নামে একটি সুন্দর ছোট মেয়ে থাকত। এক রৌদ্রোজ্জ্বল দিনে, তার মা তাকে তাদের ছোট্ট বাড়ির রান্নাঘরে ডাকল।
"তোমার দাদী অসুস্থ" সে বলল। "এই ঝুড়ি কেক ওনার কাছে নিয়ে যাও। তবে খুব সাবধান! বনের মধ্য দিয়ে যাওয়ার সময় কোথাও থামবে না! তুমি যদি দ্রুত ঁেহটে যাও তবে কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না।"
"চিন্তা করনা মা", সে বলল। "আমি কোথাও না দাঁড়িয়ে সোজা দাদীর কাছে যাব।" লিটল রেড রাইডিং হুড তার মাকে চুমু দিয়ে চলে গেল। ছোট মেয়েটি বনের মধ্য দিয়ে তার দীর্ঘ ভ্রমণ শুরু করল।
... তবে শীঘ্রই সে তার মায়ের দেয়া উপদেশের কথা ভুলে গেল।
সে গাছের নীচে অনেক স্ট্রবেরি দেখতে পেল। "কি সুন্দর স্ট্রবেরি!" সে চিৎকার করে বলল। সে তার ঝুড়ি মাটিতে রাখল। "এগুলি খুব সুন্দর এবং পাকা ... এবং এত বড়! সুস্বাদু! আমি এই স্ট্রবেরিগুলি সব নেব ..." সে মনে মনে বলল।
হঠাৎ লিটল রেড রাইডিং হুড তার মা, তার প্রতিশ্রুতি, তার দাদী এবং ঝুড়ির কথা স্মরণ করল ... সে তাড়াতাড়ি পিছনে ফিরে গেল।
বন আরও ঘন ও ঘনতর হয়ে উঠল। একটি হলুদ প্রজাপতি গাছের মধ্য দিয়ে নেমে গেল। "ওহ, কত সুন্দর!" সে চিৎকার করে বলল এবং সে প্রজাপতিটিকে গাছের মধ্যে দিয়ে তাড়া করল। "আমি তোমাকে ধরে ফেলব!"
তারপর সে ঘাসের মধ্যে কিছু বড় ডেইজি ফুল দেখতে পেল। "ওহ, কত সুন্দর!" সে বলে উঠল। "দাদী নিশ্চয়ই এই ফুলগুলি পছন্দ করবে!" সে ফুলের একটি গোছা বেছে নিল।
এদিকে, দু'টি তীক্ষè চোখ তাকে গাছের আড়াল থেকে দেখছিল। বনভূমিতে এক অদ্ভুত শব্দ শোনার সাথে সাথে লিটল রেড রাইডিং হুড লাফিয়ে উঠল এবং তার বুক কাঁপতে লাগল। "আমাকে অবশ্যই পথ খুঁজে বের করতে হবে এবং এখান থেকে দ্রুত পালাতে হবে!"
লিটল রেড রাইডিং হুড দৌড়াতে শুরু করল এবং শেষ পর্যন্ত পথ খুঁজে পেল। সে তার পিছনে আরও একটি অদ্ভুত শব্দ শুনতে পেল ...
... একটি কর্কশ কণ্ঠ বলল: "হ্যালো, ছোট্ট মেয়ে। তুমি একা বনে কেন হাঁটছ? কোথায় যাচ্ছ?"
"আমি আমার দাদীর জন্য কিছু কেক নিয়ে যাচ্ছি। তিনি এই পথের শেষে থাকেন," লিটল রেড রাইডিং হুড ক্ষীণ কন্ঠে জবাব দিল।
"তোমার দাদী কি একা থাকে?" নেকড়ে জিজ্ঞাসা করল (হায়! লিটল রেড রাইডিং হুড দুষ্ট নেকড়ের সাথে কথা বলছিল!)
"ওহ, হ্যাঁ," লিটল রেড রাইডিং হুড জবাব দিল, "এবং অপরিচিত কেউ গেলে সে কখনও দরজা খোলে না!"
"তোমার দাদী খুব চালাক", নেকড়ে উত্তর দিল। "আচ্ছা, তোমার সাথে কথা বলে খুব ভাল লাগল। সম্ভবত আবার আমাদের দেখা হবে!"
নেকড়ে মনে মনে ভাবল, "আমি প্রথমে দাদীকে খাব, আর তারপরে এই ছোট্ট মেয়েটি আসার অপেক্ষায় থাকব"
নেকড়ে পথের শেষে এসে পৌঁছল যেখানে দাদীর ছোট্ট ঘরটি দাঁড়িয়ে আছে। ঠক্ঠক্! ঠক্ঠক্! নেকড়ে দরজায় নক করল।
"কে ওখানে?" বিছানায় শোয়া অবস্থায় দাদী জিজ্ঞাসা করল।
"আমি, লিটল রেড রাইডিং হুড। আপনি অসুস্থ হওয়ায় আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি," নেকড়ে তার কর্কশ কন্ঠটি আড়াল করার যথাসাধ্য চেষ্টা করল।
"ওহ, দারুণ!" দাদী বলল। সে অদ্ভুত কিছু লক্ষ্য করল না। "ভিতরে আসো!"
বেচারী দাদী! দু'সেকেন্ডেরও কম সময়ে নেকড়ে রুমে ঝাঁপিয়ে পড়ে বুড়ো দাদীকে গিলে ফেলল। তারপরে নেকড়ে দাদীর পোশাক এবং টুপি পরে বিছানায় শুয়ে পড়ল।
শীঘ্রই লিটল রেড রাইডিং হুড দরজায় নক করল। "দাদী, এটা আমি। আমি কি ভিতরে আসতে পারি?"
নেকড়েটি দাদীর ছোট কণ্ঠের অনুকরণ করার চেষ্টা করল, এবং উত্তর দিল "হ্যালো আমার প্রিয়! ভিতরে এস!"
"তোমার কী বড় কণ্ঠস্বর, দাদী!" অবাক হয়ে বলল রাইডিং হুড।
"এটি আরও ভালভাবে তোমাকে অভিবাদন জানাতে প্রিয়," নেকড়ে বলল।
"আর তোমার কী বড় চোখ, দাদী ..."
"এটি তোমাকে আরও ভাল করে দেখার জন্য, প্রিয়!"
"আর তোমার কি বড় হাত!" বিছানার কাছে পৌঁছে লিটল রেড রাইডিং হুড উদ্বিগ্ন স্বরে বলল।
"এটি তোমাকে আরও ভাল করে আলিঙ্গন করার জন্য, প্রিয়তমা!"
"... আর তোমার কী বড় মুখ," দুর্বল কণ্ঠে ছোট্ট মেয়েটি বলল।
"এটি আরও ভালভাবে খাওয়ার জন্য!" এ কথা বলে নেকড়ে বিছানা থেকে লাফিয়ে উঠে লিটল রেড রাইডিং হুড কে গিলে ফেলল। তারপরে সে দাদীর বিছানায় ঘুমিয়ে পড়ল।
ঠিক সেই মুহূর্তে একজন শিকারি সেখানে এল। সে ঘরটি দেখে থামল এক গ্লাস পানি খাওয়ার জন্য। সে এমন একটি বড় নেকড়ে খুঁজছিল যে কিনা তার গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছিল।
শিকারি ঘরের ভিতরে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল বড় একটি নেকড়ে দাদীর বিছানায় শুয়ে আছে। "নেকড়ে! এবার সে আমার হাত থেকে রেহাই পাবে না!" শিকারি ভাবল।
শিকারি নেকড়েটির পেট কেটে ফেলল। পেটের ভেতর থেকে দাদী ও লিটল রেড রাইডিং হুড বেরিয়ে এল। তারা ছিল নিরাপদ ও সুরক্ষিত।
"ওহ, আপনাকে ধন্যবাদ!" দাদী বলল।
"এখনই বাড়ি ফিরে যাওয়া নিরাপদ", শিকারি লিটল রেড রাইডিং হুডকে বলল। "দুষ্ট নেকড়ে মারা গেছে, পথে আর কোনও বিপদ নেই।"
লিটল রেড রাইডিং হুডের মা যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন দাদীর বাড়িতে এসে পৌঁছল। মেয়েটি সময়মত বাড়ি না ফেরায় সে চিন্তিত হয়ে পড়েছিল। লিটল রেড রাইডিং হুডকে দেখে সে আনন্দে অশ্রুসিক্ত চোখে বলল, "ওহ, তুমি নিরাপদে আছ!"
শিকারিকে আবার ধন্যবাদ জানানোর পরে, লিটল রেড রাইডিং হুড এবং তার মা বনের মধ্য দিয়ে বাড়ি ফিরে গেল।
তারা যখন গাছের তলা দিয়ে দ্রুত হাঁটছিল, ছোট মেয়েটি তার মাকে বলল: "আমাদের অবশ্যই সর্বদা পথে চলতে হবে এবং কখনই থামা যাবে না। আমরা যদি তা করি তবে আমরা নিরাপদে থাকব।”
Comments
Post a Comment