একটি বড় বনের মাঝে ছিল একটি সুন্দর হলুদ ঘর। সেই ঘরে থাকত তিনটি ভালুক: একটি বাবা ভালুক, একটি মা ভালুক এবং একটি ছোট্ট ভালুক।
একদিন, মা ভালুক সকালের নাস্তার জন্য এক গামলা সুস্বাদু গরম স্যুপ রান্না করল। স্যুপ এত গরম ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তাই ভালুকেরা স্যুপ ঠান্ডা হওয়ার সময়টায় একটু বাইরে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিল।
বনের কাছে গোল্ডিলকস নামে একটি ছোট মেয়ে থাকত। গোল্ডিলকস ছিল অত্যন্ত দুষ্ট। ঐদিন সকালে সে বনে খেলছিল আর কাঠবিড়ালির গায়ে পাথর মারছিল। এমন সময়ে সে মা ভালুকের রান্না করা সুস্বাদু স্যুপের গন্ধ পেল।
"ওহ, আমার খুবই ক্ষুধা লেগেছে!" গোল্ডিলকস ভাবল। "ইস ওরা যদি ওদের স্যুপ আমার সাথে ভাগ করে খেত?"
সে ঘরের দরজায় নক করল। জানালায় উঁকি দিল। সে রান্নাঘরের টেবিলে তিন বাটি স্যুপ দেখতে পেল। তবে মনে হল বাড়িতে কেউ নেই। তাই গোল্ডিলকস ঘরে ঢুকল। (ওহ, কত দুষ্ট ছোট্ট মেয়েটি!)
প্রথমে গোল্ডিলকস বাবা ভালুকের বাটি থেকে স্যুপ খেয়ে দেখল। "ওও! এই স্যুপ খুবই গরম!" সে বলল।
তারপর গোল্ডিলকস মা ভালুকের বাটি থেকে স্যুপ খেয়ে দেখল। "ইয়াক! এই স্যুপ খুবই ঠান্ডা!" সে বলল।
অবশেষে গোল্ডিলকস ছোট্ট ভালুকের বাটি থেকে স্যুপ খেয়ে দেখল। "ওয়াও, এই স্যুপটি আমার মনের মতো!" সে বলল এবং সে পুরো বাটি স্যুপ খেয়ে ফেলল!
পেট ভরে স্যুপ খেয়ে গোল্ডিলকস বসার জন্য একটি জায়গা খুঁজছিল। সে চুলার পাশে তিনটি চেয়ার দেখতে পেলেন। প্রথমে, সে বসল বাবা ভালুকের চেয়ারে। "এই চেয়ারটি খুব শক্ত!" সে অভিযোগ করল।
তারপর সে বসল মা ভালুকের চেয়ারে। "এই চেয়ারটি খুবই নরম!" সে অভিযোগ করল।
অবশেষে, সে বসল ছোট্ট ভালুকের চেয়ারে। "আহ, এই চেয়ারটি একেবারে নিখুঁত" সে দীর্ঘশ্বাস ফেলে বলল। কিন্তু ঠিক তখনই চেয়ারটা ভেঙে গেল! "আমি অবশ্যই খুব বেশি স্যুপ খেয়ে ফেলেছি", গোল্ডিলকস মনে মনে ভাবল।
সে তখনও ছিল ক্লান্ত। তাই সে শোবার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠল। সেখানে ছিল তিনটি বিছানা। প্রথমে গোল্ডিলকস বাবা ভালুকের বিছানায় শুয়ে দেখল।"এই বিছানাটি খুব শক্ত!" সে বলল।
তারপরে সে মা ভালুকের বিছানায় শুয়ে দেখল। "এই বিছানাটি খুব নরম!" সে বলল।
অবশেষে, সে ছোট্ট ভালুকের বিছানায় শুয়ে দেখল। "এই বিছানাটি একেবারে আমার মনের মতো!" সে মনের সুখে বলল। সে গভীর ঘুমে ডুবে গেল আর কুকিজ ও বিড়ালছানার স্বপ্ন দেখল।
কিছুক্ষণ পরে, ভালুকেরা হাঁটা থেকে ফিরে এল। নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত তারা। তবে তারা দেখে অবাক হয়ে গেল যে তাদের চামচগুলি ইতিমধ্যে তাদের স্যুপের বাটিতে রাখা।
"কেউ আমার স্যুপ খেয়েছে!" উদ্বিগ্ন বাবা ভালুক বলল।
"কেউ আমার স্যুপ খেয়ে ফেলেছে!" বিস্মিত মা ভালুক বলল।
"কেউ আমার স্যুপ খেয়েছে ... এবং সব স্যুপ খেয়ে ফেলেছে!" ছোট্ট ভালুক কাঁদতে শুরু করল। আসলে সে স্যুপ খুবই পছন্দ করত।
তারপর, ভালুকেরা দেখল যে তাদের চেয়ারে কেউ বসেছিল।
"কে বসেছিল আমার চেয়ারে?" বাবা ভালুক জিজ্ঞাসা করল।
"কে বসেছিল আমার চেয়ারে?" মা ভালুক জিজ্ঞাসা করল।
"আমার চেয়ারে কে বসেছিল ... এবং চেয়ারটি ভেঙে দিয়েছে ?" ছোট্ট ভালুক জিজ্ঞাসা করল এবং কাঁদতে শুরু লাগল।
ভালুকেরা তাদের শোবার ঘরটি যাচাই করতে সিঁড়ি বেয়ে ছুটে গেল।
"আমার বিছানায় কেউ ঘুমিয়েছিল!" চিৎকার দিয়ে বলল বাবা ভালুক।
"এবং কেউ আমার বিছানায় ঘুমিয়েছিল!" চিৎকার দিয়ে বলল মা ভালুক।
"কেউ আমার বিছানায় ঘুমিয়েছিল ... এবং সে এখনও ঘুমিয়ে আছে!" ছোট্ট ভালুকটি এত জোরে চিৎকার করল যে গোল্ডিলকস জেগে উঠল।
তিনটি অত্যন্ত রাগান্বিত ভালুককে দেখে গোল্ডিলকস ভয় পেয়ে গেল। সে বিছানা থেকে লাফিয়ে নেমে, সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে গেল। নিজের বাড়িতে না পৌঁছানো পর্যন্ত সে দৌড় থামাল না।
তার ঘরে সে তার নিজের স্যুপের বাটি এবং চেয়ার পেল। সেই রাতে সে তার নিজের বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে প্রতিজ্ঞা করল ...
... "আমি আর কখনও স্যুপ খাব না।"